দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক তাজ আনন্দ গ্রুপের ‘তাজ পরিবহন’ বাসটি ভাঙচুর করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭) স্ত্রী মনিয়া বেগম ও শিশু কন্যা জান্নাতকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এ সময় বরিশালগামী তাজ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম ও মেয়ে জান্নাত নিহত হন।
নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের আব্দুল হাকিমের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। যানজট নিরসনে কাজ চলছে।
এমএস/